পোস্টগুলি

বিদেশে উচ্চ শিক্ষা ২

ছবি
বিদেশে উচ্চ শিক্ষা নিতে আপনার করনীয় কি ? কিভাবে কি করবেন ? আমার আগের পোস্টে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের আগ্রহেই , আমার অভিজ্ঞতা ও ক্ষুদ্রজ্ঞানে সামান্য বেসিক আলোচনাঃ   সব দেশের ভিসা প্রসেস এক রকম নয়। দেশ ভেদে ভিন্ন ভিন্ন রকমের প্রয়োজনীয় ডকুমেন্টস লাগে। বিদেশে উচ্চ শিক্ষার জন্য কিছু বেসিক প্রয়োজনীয়তা । * পাসপোর্ট । * পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।   *সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূলকপি সহ ২ কপি সত্যায়িত ফটোকপি। ( সত্যায়িত করতে হবে সংশ্লিষ্ট বোর্ড এবং মন্ত্রণালয় থেকে ) * ব্যাংক স্টেটমেন্ট ( নিজের না থাকলে ,রক্তের সম্পর্কের অভিভাবক এর বাবা-মা/ভাই/চাচা ।)   * চাকুরিজীবি/ব্যাবসায়ী হলে সংশ্লিষ্ট কাগজপত্র। * ছাত্র হলে মেয়াদ পূর্ণ আইডি কার্ড।   এছাড়া কিছু উন্নত দেশ কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইউরোপের প্রথম সারির ৮-১০টা দেশের জন্য IELTS / TOFEL বাধ্যতামূলক ভালো রেজাল্টসহ। উপরোক্ত সকল কাগজপত্র সব প্রস্তুত থাকলে ২য় ধাপ   * পছন্দের দেশ সিলেক্ট করুন। *কলেজ/ ইউনিভার্সিটি সিলেক্ট করুন। *ভর্তির আবেদন করুন এবং তাদের চাহিদা মত কাগজপত্র সাবমিট করু...

বিদেশে উচ্চ শিক্ষা !

ছবি
বিদেশে উচ্চ শিক্ষা নতুন কিছু নয়, তবে ডিএমএফ (ম্যাটস) পাশ করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এর সনদ দিয়ে বিদেশে উচ্চ শিক্ষা নিয়েছেন বা নিচ্ছেন আমার পরিচিত তেমন কেউ নেই। ২ দিন আগে আমার বন্ধু "রাম প্রসাদ ঘোষ" রাশিয়াতে এমডি (এমবিবিএস সমমান ) পড়ার জন্য ভিসা পেয়েছে । এটা আমাদের ডিএমএফদের জন্য গর্বের । বিষয়টা নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে, উক্ত আলোচনায় কেউ যেন বিভ্রান্ত না হন তাই আমার এই সামান্য প্রচেষ্টা।   আমি এসএসসি+ডিএমএফ পাশ । এটা বলার কারন অনেক ডিএমএফ পাশ আছেন যারা এসএসসি+ডিএমএফ পাশ করে নানান সর্ট কোর্স এবং জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত। যারা শুধু মাত্র এসএসসি+দিএমএফ পাশ করে হতাশায় আছেন তাদের জন্য রাম প্রসাদ ঘোষ অনুপ্রেরনা। আমি তার জন্য সবার কাছে শুভ কামনা আশা করছি।   বিএমডিসি এর ছারপত্র প্রসঙ্গে নানান আলোচনা হচ্ছে আমি বলবো যদি কেউ ছারপত্র নিয়ে বিদেশে পড়তে যায় সেটা সর্বোত্তম , আর যদি কেউ ছারপত্র ছাড়া বিদেশে পড়তে যায় সে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অনেক উন্নত দেশে   আমি নিজেই বিএমডিসির ছাড়পত্র ছাড়াই এমডি (ফিলিপাইনে) ভর্তি হচ্ছি। আগামি নভেম্বর এর মধ্যে আমার ভর্তি সম্পূর্ণ হ...

গল্প থেকে শিক্ষা , শেষ পর্ব "অগল্প"

ছবি
“দেরীতে হলেও কিছু সময়ের জন্য শ্বাস আটকিয়ে যাবেই”! “ওনার সাথে দেখা আমার হলো না” “যার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল”। যতটুকু দেখা হয়েছে এটা কি কোন দেখা হলো” ! কেউ আমার হলো না। না আমি কারো হতে পেরেছি । “চক্র আমার ভাগ্যের এই জায়গায় এসে থেমেছে । যেখানে ফুল তো খেলেনা কলি ঝরে যায়। কারো দোষ না আমারই ভুল হয়েছে । সত্যকে আমি ছেড়ে দিয়েছি স্বপ্নকে আমি ভালবেসেছি । যেটা কখনই ছিলই না দুনিয়াতে মিটেই যায় । সকাল হয়েছে তো সন্ধা হবেই কারণ শুরুতেই শেষ লুকিয়ে থাকে। জন্মের মধ্যে মৃত্যু লুকিয়ে থাকে। যে দিন তুমি জন্ম নিয়েছ সে দিন থেকেই তুমি মরতেছ । ৭০/৮০ বছর লাগে সেটা পূর্ণ হতে । “সেই কথা আলাদা মৃত্যু কিন্তু হঠাৎ করে আসেনা । জন্মের সাথে সাথেই তার পাক ধ্বনি শোনা যায় হয়ত বা আসতে আসতে সময় লেগে যায়। যাকে আমরা জীবন বলছি সেটা মৃত্যুরই একটা প্রাকৃতিক । যখন আমাদের চোখে মৃত্যু দেখা দেয় তখন আমরা খুঁজি সত্য কি ? প্রথম কদম এই জীবনটা একটা ধোঁকা, মায়া মনে হয় জীবনের মতনই। জীবন আসলে কি ? কিছু হাড়, শ্বাস আসে যায়। এটাকে তোমরা জীবন বল। বাহিরে শ্বাস বের হলে আর যদি ভিতরের শ্বাস না আসে জীবন শেষ । এত স্বস্তা দুই টাকার জীবন । এতো অস...

ঢাকা শহরের বন্ধু শহর ম্যানিলা

ছবি
খুব মিস করছি ঢাকা শহরকে!  রাস্তা যখন পানির নিচে ১ রাস্তা যখন পানির নিচে ২ রাস্তা যখন পানির নিচে ৩ ( ছবি ১,২,৩ আজকের ম্যানিলা বুলেটিন থেকে)  ঢাকা থেকে ৩৩৬০ কিলোমিটার দূরে ম্যানিলা, ফিলিপাইনের রাজধানী । বেশ ক'মাস এখানে থেকে ঢাকা শহরের অনেক কিছুর সাথে মিল খুজে পেলাম । ট্রাফিক জ্যাম, ঘনবসতি, বস্তি, ভি আই পি এলাকা , ফুটপথে মানুষের ভীর সবই আছে এখানে। আজ ভারী বর্ষণে দেখলাম ভেসে যাচ্ছে ম্যানিলা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে ভারী বর্ষনের ঢাকা শহর।  ট্রাফিক জ্যাম, ম্যানিলা। ছবি, গুগল থেকে। পাখির চোখে ম্যানিলা শহর। ছবি, গুগল থেকে রাত্রি বেলা, ছবি গুগুল থেকে পথের মানুষ! দেশ-বিদেশের মিল খুজে বেরাই, নিজেকে নিজ দেশেই হারাই স্বপ্নে, কল্পনায়, ভালোবাসায় শত-শহস্র বার।

গল্প থেকে শিক্ষা ২

ছবি
হযরত ইব্রাহীম (আঃ) এর অভ্যাস ছিলো কোনো না কোনো মেহমানকে নিয়ে খেতে বসা, তিনি কখনো একা একা খেতেন না। একদা তিনি অনেক্ষন অপেক্ষার পরও কাউকে পেলেন না। হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ ভিক্ষুককে। তখন তিনি তাকে সাথে নিয়েই খাওয়ার জন্য বসলেন। ইব্রাহীম (আঃ) বিসমিল্লাহ্‌ তথা আল্লাহর নামে খাবার মুখে তুললেন; কিন্তু ভিক্ষুক বিসমিল্লাহ্‌ না বলেই খাবার আরম্ভ করল। ইব্রাহীম (আঃ):- "আপনি আল্লাহর নাম না নিয়েই খাওয়া আরম্ভ কেন করলেন?" ভিক্ষুকঃ "আমি বাপু আল্লাহ্‌-তে বিশ্বাসী নই, পেলে খাই আর না পেলে না খেয়েই থাকি, কারো নাম নেওয়ার দরকার মনে করি না"। ইব্রাহীম (আঃ):- "(খুব রাগান্বিত হয়ে) হে অকৃতজ্ঞ বান্দা! তুমি এখান থেকে চলে যাও, আমার এই খাবার তোমার মত নাফরমান ব্যক্তির জন্য নয়"। বৃদ্ধ ভিক্ষুকটি তখন মন খারাপ করে না খেয়েই সেখান হতে চলে গেলেন। সাথে সাথে আল্লাহর পক্ষ হতে ওহী আসলো যে, "হে ইব্রাহীম! আমি এই ভিক্ষুককে দীর্ঘ ৮০ বছর যাবৎ আহার করিয়ে আসছি। আমি কখনোই অভিযোগ করি নাই, কারন সে আমারই বান্দা। আর তুমি তাকে এক বেলা খাওয়াইতে রাজি হলে না!!! ইব্রাহীম (আঃ) তখন তার ভুল বুঝতে পারলেন, এবং ভিক্ষ...

গল্প থেকে শিক্ষা ১

ছবি
গৌতম বুদ্ধের একজন শিষ্য হঠাৎ একদিন বুদ্ধকে এসে বললো যেঃ  "অমুক নামের এক সাধক আছেন, যিনি নদীর ওপর দিয়ে হেঁটে পার হয়ে যেতে পারেন।" বুদ্ধ বললেনঃ "খুব ভালো। কিন্তু তিনি যে নদী পার হয়ে গিয়েছিল, সেই নদীতে খেয়া পারাপার করতে কত লাগে?" শিষ্য বললঃ "এক পয়সা।" বুদ্ধ বললেনঃ "মাত্র এক পয়সার বিনিময়ে যে নদীতে নৌকায় পার হওয়া যায়, সেই নদী পার হওয়ার জন্য ত এতো সাধনার প্রয়োজনই নেই। অমুক নামের সেই সাধকের এতো বছরের সাধনার মূল্যও ত তাহলে মাত্র এক পয়সা পরিমান।" শিক্ষাঃ চমৎকার কিছু লাভ করার জন্য আধ্যাত্মিক সাধনার কোনো প্রয়োজন নেই। যারা চমৎকার কিছু পেতে ও মানুষকে চমৎকার কিছু দেখিয়ে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সাধনা করে, তারা প্রকৃত সাধক নয়। আজকাল পথে ঘাটে অনেক ভন্ড সাধকদের দেখা যায়, যারা মানুষকে চমৎকার কিছু দেখিয়ে নিজের নাম ও ক্ষমতা জাহির করে দেখায় এবং মানুষও তাদের প্রতি খুব আকৃষ্ট হয়। কেউ পানির উপর দিয়ে হাঁটে আবার কেউ বা শূণ্যে ভাসে, কেউ কেউ অন্যের গোপন খবর বলে দেয়, কে কোন অবস্থায় আছে তাও নাকি বলে দিতে পারে। আরো নানান রকম চমৎকার কিছু দেখায় যা সাধারণ মানুষের পক্ষে করা...

আমার আমি ভাবনা "শূন্য থেকে" আত্ন সমালোচনা ।

ছবি
আমিই মহান! আমাকে ধারন করার ক্ষমতা আমি ছাড়া আর কারো নেই। আমি ভাবি আমি অতিক্ষুদ্র একটি প্রাণ। আবার আমি ভাবি আমার মাঝে কর্মদক্ষতা নেই, নেই অনেক বেশি জ্ঞান। মাঝে মাঝে ভাবি আমার মাঝে প্রেম, দয়া-মায়াও খুব বেশি নেই। এগুলো সবই আমার ভাবনা, ভাবনা ছাড়া আর কিছুই না। আর হ্যা, এগুলো সব ভুল ভাবনা (হয়তো) আমি বলছিনা এগুলো মিথ্যা ভাবনা, আমি বলতে চাচ্ছি এগুলো সত্য ভাবনা নয়। এই ভাবনা গুলো অসত্য এইজন্য যে, এগুলো একটাও সঠিক ভাবনা নয়, আর মিথ্যা ভাবনা নয় এই জন্য যে, ভাবনাগুলো আমি নিজেই নিজেকে নিয়ে ভেবে স্থীর করেছি।  একটু সহজ করে বলি, ধরুন আমি মজা করে আমার স্ত্রীকে বলেছি যে "আগামী মাসে আমি তোমাকে একটা স্বর্ণের হার কিনে দিব"। অথচ কথাটা সত্য নয়, কারন আমার এরূপ ইচ্ছা ও সামর্থ কোনোটাই নাই, শুধু মজা করেই বলেছি। কিন্তু আমার স্ত্রী এটাকে সত্যভেবে প্রতি মাসেই আমাকে খুব ভালবেসে আহ্লাদী কন্ঠে বিষয়টা মনে করিয়ে দিতে থাকল। এভাবে আমি হঠাৎ ব্যপারটা নিয়ে সিরিয়াস হয়ে উঠলাম এবং স্ত্রীকে দেওয়া কথাটা রাখার জন্য অনেক পরিশ্রম করে একবছরের মধ্যে হার কেনার টাকাটা জমিয়ে ফেললাম এবং স্ত্রীকে হার কিনে দিয়ে আমার সেই মজা করে বল...