বিদেশে উচ্চ শিক্ষা নতুন কিছু নয়, তবে ডিএমএফ (ম্যাটস) পাশ করে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এর সনদ দিয়ে বিদেশে উচ্চ শিক্ষা নিয়েছেন বা নিচ্ছেন আমার পরিচিত তেমন কেউ নেই। ২ দিন আগে আমার বন্ধু "রাম প্রসাদ ঘোষ" রাশিয়াতে এমডি (এমবিবিএস সমমান ) পড়ার জন্য ভিসা পেয়েছে । এটা আমাদের ডিএমএফদের জন্য গর্বের । বিষয়টা নিয়ে নানান রকম আলোচনা হচ্ছে, উক্ত আলোচনায় কেউ যেন বিভ্রান্ত না হন তাই আমার এই সামান্য প্রচেষ্টা। আমি এসএসসি+ডিএমএফ পাশ । এটা বলার কারন অনেক ডিএমএফ পাশ আছেন যারা এসএসসি+ডিএমএফ পাশ করে নানান সর্ট কোর্স এবং জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত। যারা শুধু মাত্র এসএসসি+দিএমএফ পাশ করে হতাশায় আছেন তাদের জন্য রাম প্রসাদ ঘোষ অনুপ্রেরনা। আমি তার জন্য সবার কাছে শুভ কামনা আশা করছি। বিএমডিসি এর ছারপত্র প্রসঙ্গে নানান আলোচনা হচ্ছে আমি বলবো যদি কেউ ছারপত্র নিয়ে বিদেশে পড়তে যায় সেটা সর্বোত্তম , আর যদি কেউ ছারপত্র ছাড়া বিদেশে পড়তে যায় সে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অনেক উন্নত দেশে আমি নিজেই বিএমডিসির ছাড়পত্র ছাড়াই এমডি (ফিলিপাইনে) ভর্তি হচ্ছি। আগামি নভেম্বর এর মধ্যে আমার ভর্তি সম্পূর্ণ হ...
ফিলিপাইনে বাংলাদেশিদের সংখ্যা খুবই কম, বাংলাদেশিদের জন্যই এই পোস্ট। আমি ১ মাস ধরে ফিলিপাইনে আছি, থাকবো আরও অনেক দিন। কেউ ফিলিপাইনে আছেন এমন কেঊ পোস্টটি দেখলে আমাকে নক করবেন jr sikder ফেসবুক আইডিতে। ফিলিপাইন, দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের এক দ্বীপমালা, যা ৭১০৭টি দ্বীপের সমন্বয়ে গঠিত, ফিলিপাইনের রয়েছে বিশ্বের অন্যতম এক দীর্ঘ উপকূলরেখা।দেশটি তিনটি প্রধান দ্বীপপুঞ্জে বিভক্তঃ লুজান, যেখানে রাজধানী ম্যানিলার অবস্থান; ভিসাইয়াস (সেবু, ভিসাইয়াস-এর কেন্দ্রে অবস্থিত); এবং মিন্দানাও, দক্ষিণের দ্বীপ এবং এখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। ভ্রমণ বিষয়ক অনেক পত্রিকা, বোরাকেয় এবং পালাওয়ানকে বিশ্বের সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে অন্যতম হিসেবে তালিকাভুক্ত করেছে। পূর্ব তিমুর ছাড়া, ফিলিপাইন হচ্ছে এশিয়ার একমাত্র ক্যাথলিক প্রধান রাষ্ট্র, উত্তরাধিকার সুত্রে স্পেনের কাছ থেকে এই ধর্ম এসেছে, কারণ দেশটি ৩০০ বছর স্পেনের কলোনি ছিল। ১৮৯৮ সালে স্বল্প সময়ের জন স্বাধীনতা অর্জন করার পর, আবার তা ১৯৪৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উপনিবেশে পরিণত হয়। দ্বীপটিতে ক্যাথলিক ধর্মের প্রাধান্য এবং ইংরেজি ভাষার জনপ্রিয়তা ব্যা...
একসাথে ঘুরলে, একসাথে বসলে, একসাথে খেলে কিংবা একই মিছিলে অংশ নিলেই বন্ধু হয়ে যাওয়া যায়? এতসোজা? কি জানি বাপু , বুঝি কমতো… তাই বন্ধুর সংখ্যাও কম… কারন; আমার কাছে বন্ধুত্ব মানে দ্বায়বদ্ধতা, জবাবদিহিতা, শ্রদ্ধা, আন্তরিকতা, সমালোচনা করা অপমান বা কটাক্ষ করার মানসিকতা না। একেবারে আলাদা মর্যাদা, আলাদা একটা আবেদন। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে কোন সম্পর্কের তুলনা হয় না। পৃথিবীর এমন কোন সম্পর্ক নাই যার সাথে স্বার্থ নাই। একমাত্র বন্ধু হচ্ছে সেই সম্পর্ক যার কোন স্বার্থ নাই। আত্মীয় অনাত্মীয় যে কেউ যেকারো বন্ধু হতে পারে, যেকোন বয়সের। সিদ্ধান্ত নিয়ে বন্ধুত্ব-প্রেম-ভালবাসা হয় না। কিন্তু কিছু কমিটমেন্ট করা যায় অনায়াসে, যেন বন্ধুত্ব-প্রেম-ভালবাসায় ভুল বুঝাবুঝি না হয়। বন্ধুত্ব মানে সবকিছু শেয়ারিং… আনন্দের সময় যেমন থাকবে, দুঃখ কিংবা বিপদেও থাকবে… কোন সমস্যা হলে আস্বস্থ্য করা, ভয় পাইস না আমি আছি। না শুধু টাকার বিচারে না, বন্ধু পরিবারের অন্য সদস্যের মতো হবে। জটিল কিংবা অতিক্ষুদ্রতর সিদ্ধান্তটুকুও প্রয়োজনে অপ্রয়োজনে তার মতামত নেয়া কিংবা তার সাথে শেয়ার করা। বন্ধুত্ব মানে নিরাপত্তা এবং যত্ন। সুখিচিত্...
শয়তানের জবানবন্দি...... বৈশাখ মাস, আকাশ পরিষ্কার, বায়ু স্তর। রাতটি ছিল অতি গরমের। বৈঠকঘরের বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছি ; ঘুম আসে না গরমে। মনে হয় যেনো জাহাজে বয়লারের কাছে শুয়েছি অন্যত্র জায়গা না পেয়ে। মনটা ছোটাছুটি করছে তাপের লেজ ধরে কল্পনাজগতের নানা পথে। ভাবছি তাপ দুপ্রকার – কৃত্রিম ও প্রাকৃতিক। কৃত্রিম তাপ কমানো যায়, বাড়ানো যায়, নতুবা তাপের উৎস থেকে দূরে সরে যাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক তাপের বেলায় সবসময় তা পারা যায় না। আজকের এ তাপের উৎস হচ্ছে সূর্য। যার স্থানীয় তাপমাত্র ৬০০০ হাজার ডিগ্রী (সে) এবং দূরত্ব ৯ কোটি ৩০ লক্ষ মাইল। শোনা যায় যে, দোজখের আগুনের তাপ নাকি সে আগুনের চেয়ে ৭০ গুণ বেশী। অর্থাৎ ৪,২০,০০০ ডিগ্রী (সে) এবং তা হবে মানুষের কাছে দূরত্বহীন। কেননা সে আগুনের ভিতরেই নাকি থাকতে হবে তথাৎ বিধৰ্মী বা অধাৰ্মিক মানুষকে। তা-ও আবার দশ-বিশ বছর নয়, অনন্তকাল। মানুষের এহেন কষ্টভোগের কারণ নাকি একমাত্র শয়তান। তাই বিশ্বাসী মানুষ মাত্রেই শয়তানের উপর অত্যন্ত ক্ষ্যাপা। শয়তান নাকি পূর্বে ছিলো ‘মকরম’ নামে একজন প্রথম শ্রেণীর ফেরেস্তা এবং অত্যন্ত মুসল্লী। সে নাকি এতই খোদ...
নাম নিবন্ধন করুন কর্মজীবি হয়ে বিদেশ গমনের জন্য বাধ্যতামূলকভাবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি অফিসের অন-লাইন ডাটাবেজ নেটওয়ার্কে আপনার নাম নিবন্ধন করতে হবে। তবে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডেমো অফিস থেকে সংগৃহীত নাম নিবন্ধন ফর্ম পূরণ করে সেখানকার নিবন্ধন সেবা কর্মকর্তার মাধ্যমে নাম নিবন্ধন করতে পারবেন। নাম নিবন্ধন শেষে আপনি জবসিকার্স কার্ড বা এমপ্লয়ি রেজিস্ট্রেশন কার্ড হাতে পাবেন। তবে শুধুমাত্র নাম নিবন্ধনই চাকুরির নিশ্চিয়তা বহন করে না। নাম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি জানতে বিস্তারিত জানুন বাটনে ক্লিক করুন। এছাড়া নিচের লিংকগুলোতে ক্লিক করলে অন-লাইনে নাম নিবন্ধনের প্রক্রিয়াসহ নাম নিবন্ধন ফর্ম পূরণের প্রয়োজনীয় নির্দেশাবলী সহজভাবে বুঝতে পারবেন। নাম নিবন্ধন করুন অন-লাইনে নিবন্ধন ফর্ম পূরণ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা- এখানে ক্লিক করলে বিএমইটি-এর অন-লাইন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী দেখতে পাবেন। http://www.bmet.org.bd/BMET/onlineRegistration -এর লিংকে ক্লিক করলে বিএমইটি-এর অন-লাইন রেজিস্ট্রেশন উইন্ডো আসবে। এখানে অন-লাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আ...
১২ই জানুয়ারি ২০১৭ প্রথমবার দেশের সীমানা ছেড়ে বিদেশে ভবঘুরে জীবন শুরু করেছিলাম । গত দের বছরে ঘুরলাম ৫টি দেশ , আমার রুট ছিল বাংলাদেশ-ভারত-বাংলাদেশ-থাইল্যান্ড-ফিলিপাইন-বাংলাদেশ-ভারত-নেপাল-ভারত-মালেয়শিয়া-ফিলিপাইন। আমার শুরুটা ছিল দুঃখে ভরা, আমি আমার শখের ডিএসএলআরটা বিক্রি করে ভারত ভ্রমন শুরু করেছিলাম। পকেট ভরা টাকা নিয়ে একবুক সপ্ন নিয়ে শুরু করেছিলাম পথ চলা। স্রেফ আমি একলা একটা মানুষ ভীতমনে সাহসী ভাব নিয়ে চলতে শুরু করেছিলাম। আমার পরিবারের সাথে আমার একটা দূরত্ব থেকেই আমি কেন যেন ভবঘুরে হয়ে গেছি। পড়াশোনার পাশাপাশি দেশেই ঘুরে বেরিয়েছি ২০১১-২০১৬, প্রায় ৪০টি জেলা, ১৫০টি উপজেলা । একলা ঘুরেবেড়াতাম আর নিজেকে নতুন করে আবিষ্কার করতাম, ঘুরে বেড়ানো নেশা হয়ে গিয়েছিল। এক জায়গায় একাধারে কয়েক মাসের বেশী থাকতে পারতাম না। একঘেয়ে লাগত নিজের জীবনটাকে। সবাই যখন তাদের গতানুগানিক জীবন নিয়ে ব্যাস্ত আমি তখন প্রকৃতির প্রেমে ঘুরে বেড়াই মাঠে-ঘাটে, বন-জঞ্জলে। আমার লেখার হাত তেমন ভালো না, আমি তেমন ভাল পাঠকও না। তবে সামু ব্লগের সংস্পর্শে কিছুটা উন্নতি হয়েছে আমার পড়া-লেখার। যাই হোক এবার আমার অপ্রক...
সকাল গড়িয়ে দুপুর ছুঁই ছুঁই! একটু পরপর কানে সুড়সুড়ি অনুভব করছিলাম!কানের উপর পিলু চেপে ধরে ঠাই শুয়ে রইলাম! নাহ আর বাঁচা গেলোনা এবার পায়ের তালুতে সুড়সুড়ি লাগছে!বুঝলাম মিপতি ছাড়া আর কেউ না,চোখ বন্ধের মধ্যেই উঠে বসলাম! “বইন তুর লগে আমার কোন জনমের শত্রুতা ছিল ক তো..”? “ভাইয়া তুমি এত্ত পঁচা…?সারাক্ষণ পঁচা পঁচা কথা বলো!জানো এখন কয়টা বাজে?/?আমি স্কুল থেকে এসে পড়লাম আর তুমি এখনো ঘুমাচ্ছ…? “ওরে পাকনা বুড়িরে!এদিকে আয় আমার চুল টেনে দে তো একটু!”(আমি) “ইইইহ!আমি চুল টেনে দেই আর তুমি আবারও ঘুমাই পড়বা তাইনা…? “আচ্ছা লক্ষী বইন আমার, তুরে আইজকা এত্ত গুলা কিটকাট কিইনা দিমু!দে না বইন চুল গুলা টাইনা দে! “তুমি এরকম পঁচা কথা বললে আমি দিব না” “আচ্ছা সরি এই নে কান ধরলাম,এবার দে! বোন আমার কত্ত ভাল চুল টেনে দিচ্ছে আর আমার চোখ বুজে আসছে”কিন্তু দুষ্টু বোন টা চোখের পাতা বন্ধ করতে দিচ্ছেনা এক হাত দিয়ে টেনে ধরে রাখছে সে” (আমি অভি,একটা পাবলিক ভার্সিটি তে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি আর যার সাথে এতক্ষন কথা হচ্ছিল সে আমার দুষ্টু মিষ্টি একমাত্র বোন!মিপতি,বয়স-৫ বছর, নার্সারি তে পড়ে, ঘুমাতে খুব পছন্দ ক...
হিউম্যান ব্রেন বা ‘মানব মগজ’। এই মানব মগজ হচ্ছে সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি। মানুষের মগজের ওজন গড়ে ৩ পাউন্ড। শরীরের আকারের তুলনায় মানুষের ব্রেনই সবচেয়ে বড়। মানুষের ব্রেনই সবচেয়ে বড় অংশ হল সেরিব্রাম। এই সেরিব্রামের ওজন পুরো মগজের ৮৫ শতাংশ। মগজের হোয়াইট মেটার বা শ্বেতাংশ ৬০ শতাংশ আর গ্রে মেটার বা ধূসরাংশ ৪০ শতাংশ। আর এই হোয়াইট মেটার বা শ্বেতাংশ এবং গ্রে মেটার বা ধূসরাংশের ৭৫ শতাংশই পানি। মানুষের ব্রেনের ৬০ শতাংশই চর্বি। গর্ভে আসার পর থেকে মগজে প্রতি মিনিটে ২৫০,০০০ নিউরন তৈরি হয়। এই মগজ মানুষের শরীরের ২৫ শতাংশ অক্সিজেন খরচ করে। মগজে তথ্য প্রক্রিয়াজাত হয় সেকেন্ডে ১/২ মিটার থেকে ১২০ মিটার গতিবেগে। এবার আসি কাজের কথায়। মানুষের মস্তিস্কের তথ্য ধারন ক্ষমতা কত? মানব মস্তিষ্কের প্রায় ৫০ বিলিয়ন থেকে ২০০ বিলিয়ন নিউরোন রয়েছে। প্রতিটি নিউরনে রয়েছে ১ হাজার থেকে ১০ হাজার ট্রিলিয়ন সিন্যাপস। প্রতিটি সিন্যাপস বার বার সক্রিয় করা হয় ভেরিয়েবল থ্রেশহোল্ড (অগ্নিসংযোগ/স্পার্ক) এর মাধ্যমে। যদি আমরা ধরেনি প্রতিটি সিন্যাপসে ২৫৬ টি আলাদা থ্রেশহোল্ড হয় এবং প্রতিটি নিউরন ১০...
কিছু কিছু দৃশ্য দেখে কখনো মনে হয় এও কি সম্ভব এত মায়াবী সুন্দর, অবাক হয়ে তাকিয়ে থাকি, আহা পৃথিবীটা আসলেই অনেক সুন্দর, রাইন নরওয়ের একটি গ্রাম, আর্কটিক বৃত্তের ১০০ কিলোমিটার উপরে এই শ্বাসরুদ্ধকর গ্রামটি নরওয়ের লফোটেন দ্বীপপুঞ্জের মস্কেনেসয়া দ্বীপে অবস্থিত। গ্রামটি যথারীতি “পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা” হিসেবে খ্যাতি অর্জন করেছে।এর জনসংখ্যা ৩২৯ জন মাত্র। সবচেয়ে ভাল কিছু জেলেদের ঐতিহ্যবাহী কটেজ গুলোকে ভ্রমণকারীদের থাকার জায়গা হিসেবে রূপান্তর করা হয়েছে। কোথায় থাকবেনঃ Reine Rorbuer ; এটি সবদিক থেকেই চমৎকার, আধুনিক সাঁজ সজ্জায় সাজানো হয়েছে, বাইকিং, কায়াকিং এবং স্কিয়িং সুবিধা এর একদম পাশেই রয়েছে। ভাড়া ২০৫-৪৪০ ডলার। Sakrisøy Rorbuer; রাইনের পাশেই এর অবস্থান, ভাড়া ২০০-২৮০ ডলার। Rorbu Cabins at Valen; হচ্ছে পাশাপাশি ২ টি ভিন্নধর্মী কেবিন। আধুনিক ভাবে সজ্জিত। বাইরের দিকে অনেকটা খোলা জায়গা রয়েছে। মেইন বাজার থেকে ১০০ মিটার দুরেই এর অবস্থান। ভাড়া ২৭৫-৩৬০ ডলার। Guesthouse Det gamle Hotellet (Ha...
বন্ধ বইয়ের মত নিজেকে জানো না ! নয়তো জানতে তোমার মাঝে খোদার চিহ্ন লুকানো আছে। সত্য প্রকাশিত তোমার মাঝেই। প্রচলিত ধর্মতত্ত্ব আল্লাহর অস্তিত্ব সম্পর্কে চিন্তা করে। সেটাই হলো ধর্মতত্ত্বের মূল কথা, শরিয়ত আল্লাহ সম্পর্কে যুক্তি প্রদান করে, পর্যবেক্ষণ করে, চিন্তা করে, আল্লাহ সম্পর্কে ধারণা করে। সুফিবাদ আল্লাহ সম্পর্কে চিন্তা করে না। কারণ সুফিগণ বলেন, তুমি কীভাবে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে সক্ষম? এখানে চিন্তাই অকেজো। তুমি এ দেহপৃথিবী সম্পর্কে চিন্তা করতে পার। কিন্তু আল্লাহ সম্পর্কে তুমি চিন্তা করতেই পার না। তুমি কেবল তাঁর প্রেমে মশগুল হয়ে সম্পূর্ণরূপে তন্মধ্যে একাত্ম হয়ে যেতে পার। অতএব এটা কোনও ধর্মতত্ত্বই নয়, আত্মমুক্তির পথ পদ্ধতি শেষ। এটা তোমার সচেতন অনুশীলনমালার ফল। তরিকত সে পথ যে পথ মিলেছে পরমে পরম্পরায়। যদি তুমি ফকিরকে অনুসরণ কর, যদি ধীরে ধীরে বিভেদ ভুলে অখণ্ড অস্তিত্বে বিলীন হও, তার শেষ ফল হলো, ফানা। ‘ফানা’ মানে হলো দেহলীন অবস্থা। বুদ্ধ (আঃ) যাকে বলেন ‘নির্বান’। তোমার সম্পূর্ণ বিলয় ঘটে কিন্তু তোমার বিলয়ে সেখানে আল্লাহর উদয় ঘটে। যদি তুমি ফানার হালে থাক তবে হঠাৎ শূন্য থেকে তোমার ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন