রবীন্দ্রনাথের পূজা পর্ব্বের অনেকগুলো গানের বাণীতে, ঠাকুর-দেবতা-দেবীকে খুঁজে পাই না। এই যেমন , ‘আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পড়ে,/তোমার সেথায় চরণ পড়ে। শুনলেই চোখের সামনে আমার প্রেমিকার মুখচ্ছবি ভেসে উঠে। এ তো সেই, যে আমার আরাধ্য, আমার সাধনা , আমার প্রেম, যাকে আমি ভালবাসি। হতে পারে সে সামান্য এক নারী। যাকে ভাললেগে গেল, সেই ভাললাগা যখন ভালবাসায় ঠাঁই পেয়ে যায়; তখন সংসার নামক নাট্যশালায় শুরু হয়ে যাবার কথা প্রেম পর্ব্ব। সংসারকে নাট্যশালা বলছি, এখানে এগিয়ে চলা থাকে, মিথ্যাও থাকে। নরক হতে পারে, স্বর্গও হতে পারে। এটা নির্ভর করে, প্রেম পর্ব্ব শুরু করতে পারা, না-পারার উপর। কী আছে প্রেমে যা ভাললাগা বা ভালবাসায় নেই? আছে। একটা লড়াই আছে। সচেতন প্রয়াস আছে। একজন অন্যজনের পরিপূরক হয়ে উঠবার তৃষা আছে, একজন অন্যজনকে সম্পর্কের সমোচ্চতায় নিয়ে যাবার সাধনা আছে। এতে সংস্কার করে করে এগিয়ে নিয়ে যাবার মন্ত্রণা আছে। যা ভাললাগায় নেই। ভাললাগা কল্পনা ঘিরে হতে পারে। এটি সম্পর্কের প্রাথমিক পর্ব্ব। তর তর করে তরু-লতার মত বেড়ে উঠা বালক-বালিকারা যখন তরুণ-তরুণী হয়ে উঠে, তখন, তাদের জগত জুড়ে বাস্তব নয়, সম্পর্ক হয়ে উঠ...